এক মর্মান্তিক ট্রেন সফর কেড়ে নিল পরিবারের একমাত্র অবলম্বনকে: সরাসরি এই এতিম সন্তানদের পাশে দাঁড়ান!
একটি মর্মান্তিক ঘটনা ও পরিবারের করুণ বাস্তবতার কথা আপনাদের সামনে তুলে ধরছি। মুর্শিদাবাদের হরিহরপাড়া ব্লকের বাইপুর (ঘাস পাড়া) গ্রামের বাসিন্দা সাহনুল সেখ (৩৬)। সংসারের অভাব মেটাতে তিনি মুম্বাইতে দিনমজুরের কাজ করতেন। অসুস্থ স্ত্রীকে দেখতে বাড়ি ফেরার পথে ট্রেনের ভিড় ও বিভ্রাটে হারিয়ে গিয়েছিল তাঁর ১২ বছরের ছেলে সাহিন। সন্তানকে খুঁজতে গিয়ে নিখোঁজ হন বাবা সাহনুল নিজেই।
প্রায় ৭ মাস আগে সাহনুলের প্রাণহীন দেহ যখন গ্রামে ফেরে, তখন পরিবারের পৃথিবীটা যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ে। ছেলেকে ফিরে পাওয়া গেলেও, সংসারের একমাত্র উপার্জনক্ষম মানুষটিকে হারিয়ে আজ দিশেহারা স্ত্রী জেসমিনা বিবি। অসুস্থ শরীর আর দুই নাবালক সন্তানের (১২ ও ১১ বছর) ভবিষ্যৎ নিয়ে তিনি এখন চরম অনিশ্চয়তার মুখে। অদম্য এই মা অনাহারে-অর্ধাহারে দিন কাটালেও সন্তানদের পড়াশোনা ছাড়তে নারাজ।
গত ৩০/১২/২০২৫ তারিখে 'হেল্প পয়েন্ট'-এর প্রতিনিধি Md Jiyarul Sk, Md Faruk Wisim এবং Jamiul Hasanujjaman স্বয়ং গ্রামটিতে গিয়ে পরিবারটির সাথে দেখা করেছেন এবং তাদের বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করেছেন। এই এতিম সন্তানদের সুন্দর ভবিষ্যতের জন্য আমাদের সবার সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি।
🔴 স্বচ্ছতা ও সরাসরি সাহায্যের আবেদন:
আমরা বিশ্বাস করি, স্বচ্ছতা ও সততাই মানুষের বিশ্বাসের মূল ভিত্তি। তাই এতদিন সংস্থা মারফত সাহায্য গ্রহণ করলেও, এখন থেকে আমরা আপনাদের অনুরোধ করব সরাসরি জেসমিনা বিবির নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে সাহায্য পাঠাতে। যাতে আপনাদের দেওয়া প্রতিটি টাকা সরাসরি এই অসহায় পরিবারটির কাছে পৌঁছায়।
Supporters
Raised: ₹100
No supporters yet.
Be the first to donate and support this cause!
No payouts processed yet.
No updates posted yet.
If something isn't right, we will work with you to ensure no misuse occurs. Report this cause